কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন, দেশের কর ব্যবস্থা সরলীকরণের লক্ষ্যে কেন্দ্র কাজ করে চলেছে। আজ নতুন দিল্লিতে একটি বেসরকারি সংবাদ সংগঠনে লিডারশিপ সামিটে ভাষণ দিয়ে শ্রীমতি সীতারমণ বলেন, দেশের নাগরিকদের বিকাশ কেন্দ্রিক উন্নয়নের স্বার্থে আয়করের স্তর গুলিকে আরো বেশি স্বচ্ছ, সরল এবং মান্যতার উপযুক্ত করে তুলতে হবে। তিনি বলেন, দেশের সীমা শুল্ক পরিকাঠামোকে সম্পুন ভাবে পরিবর্তনের জন্য পরবর্তী পর্যায়ে উদ্যোগ নেওয়া হবে। গত দুবছরে এই শুল্ক বহুলাংশে কমানো হয়েছে এবং এই ব্যবস্থাকে আরো বেশি স্বচ্ছ করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
Site Admin | December 6, 2025 7:16 PM
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন, দেশের কর ব্যবস্থা সরলীকরণের লক্ষ্যে কেন্দ্র কাজ করে চলেছে।