কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আজ নাগাল্যান্ডে তাঁর সফরকালে স্থানীয় সম্প্রদয়ের ক্ষমতায়ন এবং উন্নয়নের উদ্দেশ্যে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন। কিফিরে, শ্রীমতী সীতারমণ নতুন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটের উদ্বোধন করেন এবং দক্ষতা উন্নয়নের জন্য SBI-এর CSR উদ্যোগের অংশ হিসেবে ৯ লাখ টাকা হস্তান্তর করেন। পরে, একটি ক্রেডিট আউটরিচ প্রোগ্রামে, তিনি ভার্চুয়ালি উত্তর-পূর্বাঞ্চলের নয়টি ব্যাংক শাখার উদ্বোধন করেন এবং বিভিন্ন কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলির সুবিধাভোগীদের অনুমোদন পত্র হস্তান্তর করেন। ৩৫০ জন সুবিধাভোগীকে ২৮ কোটি টাকা প্রদান করা হয় এই অনুষ্ঠানে। অনুষ্ঠানে ভাষণে তিনি উত্তর-পূর্বের উন্নয়নের জন্য সরকারের প্রচেষ্টার কথা বলেন এবং এটি ভারতের বৃদ্ধির পথে কতটা গুরুত্বপূর্ণ তা তুলে ধরেন।
এর আগে, অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর মাইক্রো ফাইন্যান্স উদ্যোগের অধীনে অনুমোদিত যানবাহনগুলির উদ্বোধনের পাশাপাশি নাগাল্যান্ড গ্রামীণ ব্যাংকের একটি মোবাইল এটিএম ভ্যানও উদ্বোধন করেন। তিনি লাখপতি দিদিদের সঙ্গে কথাও বলেন ।