কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, অর্থ ব্যবস্থা পরিচালনার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলি দেশের অর্থনৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থনীতিকে আরো শক্তিশালী করতে ব্যাঙ্কগুলিকে আগামীদিনে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আর্থিক বিকাশে যখন প্রযুক্তির প্রয়োজনীয়তা বেড়েছে তখন ব্যাঙ্কগুলিকেও আরো উদ্ভাবনী উদ্যোগ নিতে হবে। পুনেতে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের ৯১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আজ যোগ দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘নাগরিক দেবো ভবঃ’-ধারণার উল্লেখ করে শ্রীমতি সীতারামন, কর ব্যবস্থা এবং ব্যাঙ্কিং পরিষেবা আরো বেশী উপভোক্তা কেন্দ্রিক হওয়ার ওপর জোর দেন।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বানেরে ব্যাঙ্কের নতুন কর্পোরেট দপ্তর এবং জেন লাইফ মোবাইল ব্যাণকিং অ্যাপের সূচনা করেন।