September 19, 2025 12:51 PM

printer

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন  বলেছেন, পরবর্তী প্রজন্মের GST সংস্কারের ফলে দেশের প্রতিটি  মানুষ উপকৃত হবেন

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন  বলেছেন, পরবর্তী প্রজন্মের GST সংস্কারের ফলে দেশের প্রতিটি  মানুষ উপকৃত হবেন।  এছাড়াও এই হার কমার ফলে দেশের অর্থনীতিতে আরও অন্তত  দু লক্ষ কোটি টাকা অন্তর্ভুক্ত হবে।  তিনি গতকাল  কলকাতার জাতীয় গ্রন্থাগারের ভাষাভবণে পরবর্তী প্রজন্মের পণ্য পরিষেবা কর কমিটির বৈঠকে বলেন, মহালয়ার পরের দিন থেকেই এই পরিবর্তিত GST হার  কার্যকর হতে চলেছে। বাংলা সবার থেকে এগিয়ে –  এই পরিসংখ্যান দিয়ে তিনি বলেন GST- র এই পরিবর্তন বাংলার মানুষকে পুজোর উপহার।

অনুষ্ঠানে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, বিশিষ্ট অর্থনীতিবিদ বিধায়ক অশোক লাহিড়ী, স্বপন দাশগুপ্ত, দীনেশ ত্রিবেদী প্রমুখ উপস্থিত ছিলেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।