April 28, 2026 12:18 PM

printer

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সারা দেশে আগামী মাসের ৪ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত, অগ্নি নিরাপত্তা সপ্তাহ পালনের ঘোষণা করেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সারা দেশে আগামী মাসের ৪ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত, অগ্নি নিরাপত্তা সপ্তাহ পালনের ঘোষণা করেছে। সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবদের লেখা চিঠিতে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সচিব পুণ্য সলিলা শ্রীবাস্তব জানিয়েছেন, এই উদ্যোগ সারা দেশে স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রগুলিতে অগ্নিনির্বাপণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব প্রদান করবে।

এবারের মূল ভাবনা, নিরাপদ বিদ্যালয়, নিরাপদ হাসপাতাল এবং অগ্নি-সচেতন সমাজ— একযোগে অগ্নি প্রতিরোধ। এই অনুষ্ঠানের মূল লক্ষ্য, স্বাস্থ্যকর্মী, শিক্ষার্থী এবং জনসাধারণের মধ্যে অগ্নি নির্বাপণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি, সব রকম বিধিনিষেধ মেনে চলা এবং নিরাপত্তার সংস্কৃতি গড়ে তোলা।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।