কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ নরওয়ের স্বাস্থ্যমন্ত্রী জন ক্রিশ্চিয়ন ভেসত্রি’র সঙ্গে নতুন দিল্লীতে এক বৈঠকে মিলিত হন। সমাজ মাধ্যমের এক পোস্টে শ্রী নাড্ডা জানান,দু’দেশের মধ্যে স্বাস্থ্যক্ষেত্রে সহযোগিতা, ওষুধ ও ড্রাগ নীতি বিষয়ে সমঝোতা স্মারক পত্র স্বাক্ষরের প্রস্তাব দেন। উভয় নেতার মধ্যে,ভারতের ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা,মানব সম্পদ উন্নয়ন, মা ও শিশুর পুষ্টি সহ একাধিক রোগের উপশমে যৌথ গবেষণার বিষয়ে আলোচনা হয়। স্বাস্থ্যমন্ত্রী দু’দেশের মধ্যে স্বাস্থ্য বিষয়ে অংশীদারিত্ব আরও শক্তিশালি করার প্রস্তাব দিয়েছেন।
Site Admin | November 17, 2025 9:57 PM
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ নরওয়ের স্বাস্থ্যমন্ত্রী জন ক্রিশ্চিয়ন ভেসত্রি’র সঙ্গে নতুন দিল্লীতে এক বৈঠকে মিলিত হন