September 11, 2025 9:23 PM

printer

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা আজ দেশের বর্তমান ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে পরিস্থিতি পর্যালোচনা করেছেন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা আজ দেশের বর্তমান ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে পরিস্থিতি পর্যালোচনা করেছেন। সবক’টি রাজ্য সহ স্থানীয় কর্তৃপক্ষদের কঠিন সময়ে জনস্বাস্থ্য রক্ষায় প্রতিরোধমূলক ও নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এবিষয়ে, তিনি সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে সতর্ক থাকার আবেদন জানান।

মন্ত্রী, সব রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের ব্যক্তিগতভাবে পরিস্থিতি পর্যালোচনা করে ২০ দিনের মধ্যে কর্ম-পরিকল্পনা প্রস্তুত করার পরামর্শ দিয়েছেন। শ্রী নাড্ডা বলেন, কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সহ সব হাসপাতালগুলিতে যেন প্রয়োজনীয় ওষুধ, সঠিক রোগ নির্ণয় ব্যবস্থা, পর্যাপ্ত শয্যা এবং মশামুক্ত প্রাঙ্গণ থাকে, তা নিশ্চিত করতে হবে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জোর দিয়ে বলেছেন, ভারত ম্যালেরিয়া মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। তিনি বলেন, ২০১৫ থেকে ২০২৪ সালের মধ্যে দেশে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ৭৮ শতাংশেরও বেশি হ্রাস পেয়েছে এবং ম্যালেরিয়াজনিত মৃত্যুর সংখ্যা প্রায় ৭৮ শতাংশ হ্রাস পেয়েছে। শ্রী নাড্ডা জানান যে ২০২২-২৪ সালের মধ্যে দেশের ১৬০টি জেলায় ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা শূন্য।

 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।