কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ স্বাধীনতা সংগ্রামী কর্তার সিং সারাভার মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক পোস্টে তিনি বলেছেন, কর্তার সিং সারাভা ভারতের স্বাধীনতার জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন। গদর পার্টির মাধ্যমে তিনি বিদেশে বসবাসকারী ভারতীয়দের দেশের স্বাধীনতার জন্য কাজ করার জন্য অনুপ্রাণিত করেছিলেন। শ্রী শাহ বলেন, কর্তার সিং সারাভার আত্মত্যাগ স্বাধীনতা আন্দোলনকে আরও শক্তিশালী করেছিল। তাঁর জীবন প্রতিটি দেশপ্রেমিককে নিষ্ঠার সঙ্গে মাতৃভূমির সেবা করার জন্য ভবিষ্যতেও অনুপ্রাণিত করবে বলেও মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
Site Admin | November 16, 2025 11:48 AM
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ স্বাধীনতা সংগ্রামী কর্তার সিং সারাভার মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন।