September 28, 2025 9:19 PM

printer

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন আগামী বছর ৩১শে মার্চের মধ্যে দেশ থেকে বাম চরমপন্থা সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন আগামী বছর ৩১শে মার্চের মধ্যে দেশ থেকে বাম চরমপন্থা সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে। নতুন দিল্লিতে আজ  নকশাল মুক্ত ভারত সম্পর্কিত অধিবেশনের সমাপ্তি ভাষণে বলেন ২০১৪ সালের নরেন্দ্র মোদি সরকার যখন ক্ষমতায় আসে তখন অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে তিনটি হটস্পট ছিল জম্মু ও কাশ্মীর উত্তর পূর্বাঞ্চল এবং বাম চরমপন্থার করিডোর যেখানে হিংসাত্মক ঘটনায় জাতীয় নিরাপত্তা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতো। তিনি বলেন সরকার এ ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় দীর্ঘমেয়াদী কৌশল গ্রহণ করেছে।  উত্তর-পূর্বে 2004 থেকে ২০১৪,  এই দশকে যত সংখ্যক নিরাপত্তা কর্মী চরমপন্থার কারণে নিহত হয়েছিলেন ২০১৪ থেকে ২০২৪ শেদশকে সেই সংখ্যা ৭০ শতাংশ হ্রাস পেয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।