কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গান্ধীনগরের মহাত্মা মন্দিরে স্টার্টআপ কনক্লেভ ২০২৫-এর উদ্বোধন করেছেন। রাজ্যের শিক্ষা দপ্তর আয়োজিত দু দিনের এই অনুষ্ঠানে এক হাজারেরও বেশি স্টার্টআপ, পাঁচ হাজার উদ্যোক্তা, ১০০ টি শিল্প পরামর্শদাতা, এবং শীর্ষস্থানীয় নীতিনির্ধারকরা এক প্ল্যাটফর্মে উপস্থিত আছেন।
গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং রাজ্যের উচ্চ ও কারিগরী শিক্ষামন্ত্রী রুশিকেশ প্যাটেল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই কনক্লেভে ২০টি রাজ্য থেকে ১৭০ টিরও বেশি স্টার্টআপ অংশ নিয়েছে। এই সম্মেলনে ৫০টি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হওয়ার কথা।