কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি বলেছেন, চলতি বছরের শেষ নাগাদ পরিবহন খাতে ব্যয় ৯ শতাংশে নেমে আসবে বলে আশা করা হচ্ছে। সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স – SIAM-এর ৬৫তম আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে শ্রী গড়করি উল্লেখ করেন, দেশে পরিবহন ব্যয় ১৬ শতাংশ থেকে কমে ১০ শতাংশে দাঁড়িয়েছে। এর ফলে, দেশের পরিবহন ক্ষেত্র আগামীদিনে আরও সমৃদ্ধ হবে এবং প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারতের স্বপ্ন পূরণ করবে।