কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি আজ হিমালয়ের মতো স্পর্শকাতর পার্বত্য অঞ্চলে জলবায়ু-সহনশীল সড়ক পরিকাঠামো গড়ে তোলার ওপর জোর দিয়েছেন। আজ নতুন দিল্লীতে পাহাড়ি রাস্তার সুরক্ষায় ধস ঠেকানোর ব্যবস্থা শীর্ষক এক কর্মশালায় বক্তব্য রাখেন তিনি। শ্রী গড়করি বলেন, পাহাড়ি রাস্তার স্থায়িত্ব নিশ্চিত করতে রাস্তা তৈরির কাজ শুরুর আগেই মাটির ঢাল বা ‘স্লোপ‘ স্থিতিশীল করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কাজে বিশ্বমানের প্রযুক্তি এবং লিডার ও ড্রোনের মতো উন্নত ব্যবস্থার মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ সমীক্ষা চালানো হচ্ছে। দুর্গম পাহাড়ে নিরাপদ ও টেকসই মহাসড়ক তৈরিতে সরকার বদ্ধপরিকর বলেও শ্রী গড়করি পুনর্ব্যক্ত করেন।
News On AIR | April 30, 2026 7:32 PM
কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি আজ হিমালয়ের মতো স্পর্শকাতর পার্বত্য অঞ্চলে জলবায়ু-সহনশীল সড়ক পরিকাঠামো গড়ে তোলার ওপর জোর দিয়েছেন