December 7, 2025 5:13 PM

printer

কেন্দ্রীয় শক্তি মন্ত্রী মনোহর লাল বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং প্রযুক্তি AI-ML ভিত্তিক অ্যাপ্লিকেশনগুলি, উপভোক্তা-কেন্দ্রিক এবং সেলফ-অপ্টিমাইজিং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে

কেন্দ্রীয় শক্তি মন্ত্রী মনোহর লাল বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং প্রযুক্তি AI-ML ভিত্তিক অ্যাপ্লিকেশনগুলি, উপভোক্তা-কেন্দ্রিক এবং সেলফ-অপ্টিমাইজিং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন দিল্লিতে, বিদ্যুৎ বিতরণ ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং প্রযুক্তির ব্যবহার সম্পর্কিত প্রথম জাতীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে ভাষণ দেওয়ার সময় মন্ত্রী একথা বলেন। মন্ত্রী বলেন, এই ধরনের অ্যাপ্লিকেশন, AI-ML ভিত্তিক প্রযুক্তিগত সমাধানস্মার্ট মিটার অ্যানালিটিক্স এবং GenAI-ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, দক্ষতা এবং উপভোক্তাদের অভিজ্ঞতা উভয়কেই ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। এর ফলে, নাগরিকদের বিদ্যুৎক্ষেত্রে ব্যয় আরও সুষ্ঠুভাবে পরিচালিত হবে এবং প্রতারণার সম্ভাবনা অনেকটাই কমবে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।