কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, দেশের অর্থনীতি আরও সম্প্রসারিত করতে এবং নতুন নতুন কর্মসংস্থান তৈরী করতে রপ্তানি আরও ত্বরান্বিত করতে হবে। নতুন দিল্লিতে আজ বোর্ড অফ ট্রেড – B O T-র চতুর্থ বৈঠকে ভাষণ দিতে গিয়ে মন্ত্রী বলেন, দেশের রপ্তানি পরিমাণ আরও বিস্তৃত করতে কেন্দ্র এবং রাজ্যগুলিকে একযোগে কাজ করতে হবে। আন্তর্জাতিক অস্থিরতার মধ্যেও ভারতের অর্থনৈতিক ক্ষেত্র যেভাবে ক্রমাগত সমৃদ্ধ হয়ে চলেছে তার কথা তুলে ধরে তিনি বলেন, সরকার দেশের রপ্তানি বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ। সমুদ্র-তীরবর্তী নয়, এমন রাজ্যগুলি এক্সপোর্ট প্রোমোশন মিশন প্রকল্পের আওতায় এক্ষেত্রে তাদের সক্রিয়তা বাড়িয়ে তুলতে পারে।
Site Admin | November 25, 2025 7:09 PM
কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, দেশের অর্থনীতি আরও সম্প্রসারিত করতে এবং নতুন নতুন কর্মসংস্থান তৈরী করতে রপ্তানি আরও ত্বরান্বিত করতে হবে।