September 11, 2025 9:18 PM

printer

কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন যে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের জন্য আলোচনা একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক পরিবেশে এগিয়ে চলেছে।

কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন যে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের জন্য আলোচনা একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক পরিবেশে এগিয়ে চলেছে।

পাটনায় আজ সাংবাদিকদের মন্ত্রী বলেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র – দু’দেশই এখনও পর্যন্ত এই নিয়ে নিজেদের অগ্রগতিতে সন্তুষ্ট।

রেল পরিকাঠামো নিয়ে বলতে গিয়ে শ্রী গোয়েল বলেন, গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদিত সড়ক ও রেল পরিকাঠামো প্রকল্পগুলি বিহারের উন্নয়নকে ত্বরান্বিত করবে।

শ্রী গোয়েল, এনডিএ সরকারের আমলে বিহারে হওয়া উন্নয়নমূলক কাজের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ডাবল-ইঞ্জিন সরকারের পৃষ্ঠপোষকতায় বিহার প্রতিটি ক্ষেত্রে উন্নত হয়েছে। আবারও রাজ্যে এনডিএ-ই সরকার গঠন করবে বলে মন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।