January 8, 2026 9:54 PM

printer

কেন্দ্রীয় কর্মী, জনঅভিযোগ ও পেনশন বিষয়ক দপ্তরের প্রতিমন্ত্রী ড. জিতেন্দ্র সিং বলেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা ও মানব বুদ্ধির সমন্বয়ে গঠিত একটি হাইব্রিড মডেল কার্যকর প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

কেন্দ্রীয় কর্মী, জনঅভিযোগ ও পেনশন বিষয়ক দপ্তরের প্রতিমন্ত্রী ড. জিতেন্দ্র সিং বলেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা ও মানব বুদ্ধির সমন্বয়ে গঠিত একটি হাইব্রিড মডেল কার্যকর প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। নয়াদিল্লিতে আজ ‘ক্ষমতা বৃদ্ধির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা: শাসন ব্যবস্থার রূপান্তর’ শীর্ষক একটি কর্মশালায় ভাষণ দিতে গিয়ে ডঃ সিং বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাকে একটি শক্তিশালী মাধ্যম হিসেবে দেখা উচিত এবং এটি সর্বদা মানবিক বিচারবুদ্ধি ও দায়িত্ববোধ দ্বারা পরিচালিত হওয়া প্রয়োজন।

ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার প্রসঙ্গে ড. সিং জানান, এ ক্ষেত্রে AI Saarthi, AI Tutor এবং AI-ভিত্তিক ক্ষমতা বৃদ্ধি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, এর মাধ্যমে ব্যক্তিগত শিক্ষা, দ্রুততর পরিকল্পনা এবং বিভিন্ন মন্ত্রক ও দপ্তরে উন্নত পরিষেবা প্রদান সম্ভব হচ্ছে। তিনি বলেন, শাসন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে কৃত্রিম বুদ্ধিমত্তাকে মানব বুদ্ধিমত্তার সঙ্গে সমন্বয়ে একটি সহায়ক শক্তি হিসেবে কাজ করতে হবে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।