কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী জি কিষাণ রেড্ডি বলেছেন সরকার দেশের ১৪০ কোটি নাগরিককে দেওয়া সমস্ত প্রতিশ্রুতি পূরণে প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার আত্মনির্ভর ভারত গড়ে তুলতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।
শ্রী রেড্ডি বলেন গত ১১ বছর ধরে, কয়লা ও খনি মন্ত্রক সুশাসন, শিল্প বান্ধব পরিবেশ এবং টেকসই অর্থনৈতিক অগ্রগতির লক্ষ্যে ধারাবাহিক সংস্কার বাস্তবায়ন করে আসছে।
কোল ইন্ডিয়া লিমিটেডের অধীনস্ত কর্মচারী এবং খনি শ্রমিকদের জন্য তিনটি প্রকল্প ঘোষণা করেছেন শ্রী রেড্ডি। চলতি বছর ১৭ সেপ্টেম্বর আন্তর্জাতিক শ্রম দিবস থেকে বাস্তবায়িত হবে এই তিনটি প্রকল্প।
অবৈধ খনন এবং এর ফলে সৃষ্ট মৃত্যুর বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন তাদের মন্ত্রক খনি খাতে নতুন প্রযুক্তি প্রবর্তন করে এই ধরণের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেই প্রচেষ্টা চালাচ্ছে।