September 18, 2025 8:03 PM

printer

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, রাজ্যের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই)গুলিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত প্রশিক্ষণ কেন্দ্রে পরিণত করতে প্রয়োজনীয় অর্থ কেন্দ্রীয় সরকার প্রদান করবে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেনরাজ্যের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই)গুলিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত প্রশিক্ষণ কেন্দ্রে পরিণত করতে প্রয়োজনীয় অর্থ কেন্দ্রীয় সরকার প্রদান করবে। নতুন দিল্লীতে ইন্ডিয়ান ফাউন্ডেশন ফর কোয়ালিটি ম্যানেজমেন্টের বার্ষিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে শ্রীমতী সীতারামন বলেনশিল্পের পরিবর্তিত চাহিদা মেটাতে আইটিআইগুলি আধুনিকীকরণ করা হচ্ছে। তিনি জানানগত দুতিনটি বাজেটে সরকার দক্ষতা বৃদ্ধির জন্য ব্যবস্থা নিয়েছে। যুবকদের প্রশিক্ষণের পাশাপাশি তাদের জন্য কিছু উৎসাহ ভাতারও ব্যবস্থা করা হচ্ছে। তিনি শিল্পপতিদের দেশের যুবকদের দক্ষতা বৃদ্ধিতে সরকারের সঙ্গে অংশীদারিত্ব করার আহ্বান জানান।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।