কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ ওড়িশা সফরে যাচ্ছেন। সে রাজ্যে কৃষকদের আয় বৃদ্ধি, পুষ্টির নিরাপত্তা ও প্রাকৃতিক কৃষি ব্যবস্থার উন্নয়ন সংক্রান্ত বেশ কিছু অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। পাশাপাশি তিনি মিলেট দিবস বা মান্ডিয়া দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে অংশ নেবেন। ওড়িশা ও দেশ জুড়ে মিলেটের উৎপাদন, তার প্রক্রিয়া ও মিলেটকে খাদ্য হিসেবে ব্যবহার নিয়ে কেন্দ্র সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরবেন তিনি। কটকের সদর অঞ্চলে বিভিন্ন চাষের জমি ঘুরে দেখে চাষিদের সঙ্গে কথা বলবেন শ্রী চৌহান। কেন্দ্রের ধান গবেষণা প্রতিষ্ঠান ICAR এ একটি যৌথ বৈঠকেও যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
Site Admin | November 10, 2025 10:03 AM
কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ ওড়িশা সফরে যাচ্ছেন