April 30, 2026 1:04 PM

printer

কৃষিজ ও প্রক্রিয়াকরণ জাত খাদ্য রফতানি উন্নয়ন সংস্থা, উত্তরপ্রদেশের কৃষি দফতরের সঙ্গে ৭০ বছরের লিজ সংক্রান্ত চুক্তি সাক্ষর করেছে।

কৃষিজ ও প্রক্রিয়াকরণ জাত খাদ্য রফতানি উন্নয়ন সংস্থা (এপিইবিএ), উত্তরপ্রদেশের কৃষি দফতরের সঙ্গে ৭০ বছরের লিজ সংক্রান্ত চুক্তি সাক্ষর করেছে। পিল্ভিটে বাসমতী ও জৈব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের জন্যই এই চুক্তি। ভারতে বাসমতী চাল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই পদক্ষেপ। বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে, বাসমতী ও জৈব চাষে যুক্ত কৃষকদের প্রশিক্ষণ এবং দক্ষতা বাড়ানোও এর লক্ষ্য। এছাড়াও এটি কৃষি বিশেষজ্ঞ ও ছাত্রদের জন্য বিশেষ উপযোগী হবে। প্রায় ৭ একর জমি জুড়ে দেশে এই প্রথম বাসমতী অর্গ্যানিক ট্রেনিং ও ডেমনস্ট্রেশন ফার্ম গড়ে উঠতে চলেছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।