কিংবদন্তি মালায়ালাম অভিনেতা, পরিচালক এবং প্রযোজক মোহনলাল ২০২৩ সালের দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত হচ্ছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে, তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে যে দাদাসাহেব ফালকে পুরস্কার নির্বাচন কমিটির সুপারিশে, সরকার ভারতীয় চলচ্চিত্রে উজ্জ্বল অবদানের জন্য মোহনলালকে এই পুরস্কার দেবার সিদ্ধান্ত নিয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মান প্রাপ্তির খবরে শ্রী মোহনলালকে অভিনন্দন জানিয়েছেন। সমাজমাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেছেন যে মোহনলাল বহুমুখী প্রতিভার প্রতীক।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণ মোহনলালকে অভিনন্দন জানিয়ে বলেছেন যে, কেরালার আদিপোলি থেকে বিশ্বের দর্শকদের কাছে, তাঁর কাজ ভারতের সংস্কৃতিকে তুলে ধরেছে ।
কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি সভাপতি জগৎপ্রকাশ নাড্ডাও শ্রী মোহনলালকে অভিনন্দন জানিয়েছেন।