December 2, 2025 8:11 AM

printer

কাশী-তামিল সঙ্গমমের চতুর্থ পর্যায় আজ উত্তর প্রদেশের বারাণসীতে শুরু হচ্ছে।

কাশী-তামিল সঙ্গমের চতুর্থ পর্যায় আজ উত্তর প্রদেশের বারাণসীতে শুরু হচ্ছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যৌথভাবে এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এই উৎসবের লক্ষ্য দেশের উত্তর ও দক্ষিণের মধ্যে সম্পর্ক জোরদার করা। আজ সন্ধ্যায় নমো ঘাটে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে উৎসবের উদ্বোধন হবে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে কাশী তামিল সঙ্গমমের মূল ভাবনা হল, তামিল ভাষা ও সংস্কৃতির প্রচার। উদ্বোধনী অনুষ্ঠানে বৈচিত্র্যময় ভারতীয় সংস্কৃতির বিভিন্ন রূপ পরিবেশনা করা হবে। তামিলনাড়ু থেকে ছাত্রশিক্ষকলেখক, সাংবাদিক, কৃষক, কারিগর, আধ্যাত্মিক জগতের অন্তত চোদ্দশ প্রতিনিধি কাশীতে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।