June 16, 2025 11:43 AM

printer

কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে, জেলা প্রশাসন জানিয়েছে

কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে, জেলা প্রশাসন জানিয়েছে।  

রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়াল-এর পৌরহিত্যে গতকাল  সন্ধ্যায় নদিয়ার কৃষ্ণনগরে জেলাশাসকের কার্যালয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ভোটকেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা, সিএপিএফ মোতায়েনের পরিকল্পনা, রোড চার্ট চূড়ান্তকরণ, ইলেকট্রনিক ভোটিং মেশিন স্ট্রংরুমে সংরক্ষণ ও ভোটার স্লিপ বিতরণ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। নির্বাচনী প্রক্রিয়ায় যাতে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও দক্ষতার সর্বোচ্চ মান বজায় থাকে, সেদিকে নজর রাখতে মুখ্য নির্বাচন আধিকারিক, জেলায় নির্বাচনে কাজে যুক্ত সব আধিকারিকদের নির্দেশ দিয়েছেন।  

নির্বাচন কমিশনের নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার’ও নির্দেশ দেন তিনি।

সভায় জেলাশাসক, কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার, রিটার্নিং অফিসার, ৮০ বিধানসভার সবসেক্টর আধিকারিকরাও বৈঠকে উপস্থিত ছিলেন।  

আগামী ১৯শে জুন ওই কেন্দ্রে ভোট গ্রহণ। গণনা ২৩শে জুন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।