September 10, 2025 9:45 PM

printer

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে আজ কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে আজ কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দোহায় হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী লিখেছেন,  কাতারের সার্বভৌমত্বের উপর হামলার নিন্দা করে ভারত। আলোচনা এবং কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধানের পক্ষে ভারত। সংঘাত এড়িয়ে চলা উচিত। প্রধানমন্ত্রী জানিয়েছেনযেকোনও ধরনের সন্ত্রাসের বিপক্ষে দাঁড়িয়েপশ্চিম এশিয়া অঞ্চলে শান্তি ও স্থিতাবস্থার পক্ষে সর্বদা সমর্থন রয়েছে ভারতের।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।