কলকাতা পুলিশ, শহরের সাতটি জায়গায় স্ট্রং রুমের সামনে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করেছে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, সাখাওয়াত মেমোরিয়াল স্কুল, হেস্টিংস হাউস, যাদবপুরের এপিসি রায় পলিটেকনিক কলেজ, সেন্ট টমাস বয়েজ স্কুল, বাবাসাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি ও বালিগঞ্জ গভর্মেন্ট হাই স্কুলের ২০০ মিটারের মধ্যে পাঁচজন বা তার বেশি জমায়েত করা নিষিদ্ধ। পুলিশ কমিশনার অজয় নন্দ এক নির্দেশিকায় জানিয়েছেন, এই এলাকায় কোনো মিটিং, মিছিল, সমাবেশ বা বিক্ষোভ প্রদর্শন করা যাবে না। অবিলম্বে এই নির্দেশিকা কার্যকর হয়েছে। গণনা শুরু হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। নির্দেশ অমান্য করলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বলেও উল্লেখ করা হয়েছে।
News On AIR | May 1, 2026 9:13 PM
কলকাতা পুলিশ, শহরের সাতটি জায়গায় স্ট্রং রুমের সামনে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করেছে।