April 30, 2026 9:54 AM

printer

কলকাতায় আজ সকাল সাড়ে পাঁচটা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৫৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

বঙ্গোপসাগর থেকে স্থলভাগে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করায় রাজ্যজুড়ে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। গতসন্ধ্যার পর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির ফলে রেহাই মিলেছে ঘর্মাক্ত অস্বস্তিকর গরম থেকেও।

কলকাতায় আজ সকাল সাড়ে পাঁচটা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৫৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। শহরের বেশ কিছু রাস্তায় গতরাতে জল জমে যায় এবং দমকা হাওয়ায় গাছের ডাল ভেঙে পড়ে। এর ফলে ভোট শেষে কর্মীদের গন্তব্যস্থলে পৌঁছতেও অসুবিধার মধ্যে পড়তে হয়।

বৃষ্টির ফলে এক ধাক্কায় তাপমাত্রার পারদ অনেকটাই নেমেছে। আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে প্রায় ৬’ডিগ্রি কম।

আজ সকাল থেকে কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনায় বিস্তীর্ণ অংশে বৃষ্টি শুরু হয়েছে। আগামী দুই থেকে তিন ঘণ্টায় কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান ও নদীয়া জেলায় দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে আজ  সারাদিনই উত্তর ২৪ পরগনা ও পূর্ব বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।  উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে অতি ভারী বৃষ্টি এবং দার্জিলিং কোচবিহার ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় মত্স্যজীবীদের রবিবার তেসরা মে পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।