কর্মীবর্গ, জন অভিযোগ ও পেনশন দপ্তরের মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লির Indian Institute of Public Administration-এ পঞ্চদশ পেনশন আদালতে পৌরোহিত্য করবেন। আদালতে ২৪ টি দপ্তর ও মন্ত্রকের ১ হাজার ৮৭ টি দীর্ঘ দিনের বকেয়া পেনশন সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির জন্য গ্রহণ করা হবে। কর্মীবর্গ জন অভিযোগ ও পেনশন মন্ত্রক বলেছে আদালত, দীর্ঘদিন ধরে পড়ে থাকা পেনশন সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির পাশাপাশি পেনশন প্রাপকদের ন্যায়সঙ্গত বকেয়া অর্থ মিটিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে। এদের মধ্যে পারিবারিক পেনশন পেতে বিলম্বের জন্য প্রাপ্য বিপুল অর্থ বকেয়া রয়ে গেছে। কোনো কোনো ক্ষেত্রে প্রক্রিয়াগত বিলম্বের জন্য পেনশন -অঙ্ক নির্দিষ্ট না হওয়ায় তা সঠিক ভাবে দেওয়া সম্ভব হয়নি।
Site Admin | December 24, 2025 11:11 AM
কর্মীবর্গ, জন অভিযোগ ও পেনশন দপ্তরের মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লির Indian Institute of Public Administration-এ পঞ্চদশ পেনশন আদালতে পৌরোহিত্য করবেন