কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংগঠন – E P F O-তে, চলতি বছরের জুলাই মাসে ২১ লক্ষেরও বেশি সদস্য যুক্ত হয়েছে। সংগঠনের বার্ষিক প্রতিবেদনে জানা গেছে, গত বছরের জুলাই মাসের তুলনায় নেট পে-রোল বেড়েছে ৫ দশমিক ৫/৫ শতাংশ। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক জানিয়েছে, জুলাই মাসে ৯ লক্ষেরও বেশি নতুন সদস্য EPFO-তে নথিভুক্ত হয়েছেন। মন্ত্রক আরও জানিয়েছে, ১৮ থেকে ২৫ বছর বয়সীদের মধ্যে প্রায় ৫ লক্ষ ৯৮ হাজার নতুন গ্রাহক যুক্ত হয়েছেন। এছাড়াও, জুলাই মাসে দু’লক্ষেরও বেশি নতুন মহিলা গ্রাহক EPFO-তে যোগ দিয়েছেন, যা গত বছরের তুলনায় বার্ষিক শূন্য দশমিক ১/৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
Site Admin | September 23, 2025 3:31 PM
কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংগঠন – E P F O-তে, চলতি বছরের জুলাই মাসে ২১ লক্ষেরও বেশি সদস্য যুক্ত হয়েছে।