কবি সুভাষ মেট্রো স্টেশন সংস্কারের কারণে চূড়ান্ত অসুবিধায় পড়া নিত্যযাত্রীদের সুবিধায় রাজ্য সরকার বিশেষ শাটল বাস পরিষেবা চালু করতে চলেছে। আগামী সোমবার থেকে দিনে দুই দফায় ৩২ আসনের এই বাস যাত্রীদের নিয়ে কবি সুভাষ ও প্রান্তিক শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের মধ্যে চলাচল করবে। সকাল ৮টা থেকে ১১টা ও বিকাল ৫টা থেকে ৮টা পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে বলে পরিবহন দপ্তর সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি কবি সুভাষ স্টেশনের কাজ দ্রুত শেষ করার জন্যে রাজ্য সরকারের তরফে মেট্রো কর্তৃপক্ষকে বলা হয়েছে।
উল্লেখ্য পিলারে ফাটল ধরা পড়ায় তা সংস্কার করতে কবি সুভাষ মেট্রো স্টেশন যাত্রীদের জন্যে ৯ মাস পর্যন্ত বন্ধ থাকতে পারে বলে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে।
উল্লেখ্য পিলারে ফাটল ধরা পড়ায় তা সংস্কার করতে কবি সুভাষ মেট্রো স্টেশন যাত্রীদের জন্যে ৯ মাস পর্যন্ত বন্ধ থাকতে পারে বলে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে।