January 7, 2026 9:49 PM

printer

কনকনে ঠান্ডায় জবুথবু রাজ্যবাসী।

কনকনে ঠান্ডায় জবুথবু রাজ্যবাসী। সকালের দিকে বেশ কিছু জেলায় ঘন কুয়াশা থাকায় কমেছে দিনের তাপমাত্রা। আগামী দুদিন বিভিন্ন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কম থাকতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামীকাল শীতল আবহাওয়া পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া মুর্শিদাবাদ এবং হুগলি জেলায়। দক্ষিণবঙ্গে আজ সবথেকে কম সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় শ্রীনিকেতনে ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে প্রায় তিন ডিগ্রি কম। উত্তরবঙ্গের সব থেকে কম তাপমাত্রা রেকর্ড করা হয় জলপাইগুড়িতে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপটি আজ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। যদিও এর কোনো প্রত্যক্ষ প্রভাব এ রাজ্যে পড়ার সম্ভাবনা নেই।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।