June 9, 2025 7:29 AM

printer

কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বাধীন দলটি একাধিক দেশ সফর করে ২২শে এপ্রিল পহেলগাঁও হামলার প্রেক্ষিতে ভারতের ‘অপারেশন সিন্দুর’ সম্পর্কে বিভিন্ন দেশকে অবহিত করে।

আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স এবং বিদেশ দপ্তরের ডেপুটি সেক্রেটারি ক্রিস্টোফার ল্যাণ্ডাও-এর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান স্পষ্ট করতে বিভিন্ন দেশে যাওয়া সর্বদলীয় প্রতিনিধি দল তাঁদের মার্কিন যুক্তরাষ্ট্র সফর শেষ করেছে।

কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বাধীন দলটি একাধিক দেশ সফর করে ২২শে এপ্রিল পহেলগাঁও হামলার প্রেক্ষিতে ভারতের ‘অপারেশন সিন্দুর’ সম্পর্কে বিভিন্ন দেশকে অবহিত করে। গত তেসরা জুন এই দলটি মার্কিন যুক্তরাষ্ট্র-এর ওয়াশিংটনে গিয়ে আমেরিকার সরকারি আধিকারিক এবং নীতি প্রণেতাদের সঙ্গে আন্তঃ-সীমান্ত সন্ত্রাসবাদের বিষয়ে আলাপ আলোচনা করেন।  

আমেরিকার আগে এই দলটি গায়ানা, পানাম, কলোম্বিয়া এবং ব্রাজিল সফর করেছে।   

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।