প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দরিদ্রদের ক্ষমতায়নে বিজেপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ওড়িশার ঝারসুগুদায় আজ ৬০ হাজার কোটি টাকারও বেশি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন তিনি। আমলিপালি গ্রাউন্ডে এক জনসভায় তিনি বলেন, অন্ত্যোদয় প্রকল্পের আওতায় ৫০ হাজার সুবিধাভোগীকে সহায়তা প্রদান করা হচ্ছে।
আজকের নতুন প্রকল্পগুলির মধ্যে রয়েছে একটি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা এবং ১,৭০০ কোটি টাকার একাধিক রেল প্রকল্পের উদ্বোধন।
এছাড়াও টেলি যোগাযোগ ক্ষেত্রে প্রধানমন্ত্রী ৯৭,৫০০টি মোবাইল ফোর জি টাওয়ারেরও সূচনা করে তিনি বলেন, এর ফলে সাধারম মানুষ দারুণভাবে উপকৃত হবেন।
স্বদেশী প্রযুক্তিতে প্রায় ৩৭ হাজার কোটি টাকা খরচ করে এগুলি নির্মাণ করা হয়েছে। এরমধ্যে রয়েছে বিএসএনএলের ৯২,৬০০টি ফোর জি টেকনোলজি সাইট। ডিজিটাল ভারত নিধির আওতায় ১৮,৯০০ টিরও বেশি ফোর জি সাইটের জন্যও অর্থ বরাদ্দ করা হয়েছে। যার মাধ্যমে প্রত্যন্ত সীমান্তবর্তী ও নকশাল প্রভাবিত এলাকাগুলিতে ২৬,৭০০-রও বেশি গ্রামে নতুন সংযোগ স্থাপন করা হবে, উপকৃত হবেন ২০ লক্ষ নতুন উপভোক্তা।
প্রধানমন্ত্রী সম্বলপুর-সারলা রেল ফ্লাইওভারের শিলান্যাস এবং কোরাপুট-বাইগুরা ও মানাবার-কোরাপুট-গোরাপুর রেল লাইন ডাবল করার কাজেরও সূচনা ও জাতির উদ্দেশে উত্সর্গ করেন। এরফলে ওড়িশা ও সংলগ্ন রাজ্যগুলিতে যাত্রী ও পণ্য চলাচল আরও উন্নত
ওড়িশার বেহরামপুর এবং গুজরাটের সুরাটের উদনার মধ্যে বন্দেভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রারও সূচনা করেন।
অন্যদিকে শ্রী মোদী তিরুপতি, পালাক্কার, ভিলাই, জম্মু, ধারোয়ার, যোধপুর, পাটনা ও ইন্দোর এই আটটি আইআইটি সম্প্রসারণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর জন্য খরচ ধরা হয়েছে ১১ হাজার কোটি টাকা। বেহরমপুরের MKCG Medical College ও Hospital এবং সম্বলপুরের VIMSAR হাসপাতালকে সুপার-স্পেশালিটি মর্যাদা প্রদান, একটি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করেন। অন্ত্যোদয় প্রকল্পের আওতায় ৫০,০০০ সুবিধাভোগীকে সহায়তা প্রদানের কথা ঘোষণা করবেন তিনি।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী ১১ টার কিছু আগে ওড়িশার শিল্পনগরী ঝারসুগুদায় পৌঁছন। সেখানে তাঁকে স্বাগত জানান, রাজ্যপাল হরি বাবু কামভামপতি, মুখ্যমন্ত্রী মোহন চরণ মঝি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সেখানে পৌঁছে তিনি একটি রোড শো-এ অংশ নেন।