এস আই আর নিয়ে পুরুলিয়ায় দেখা গেল অভিনব উদ্যোগ। এবার এস আই আর-য়ের হিয়ারিং হল হাসপাতালের বেডে। এমনই দৃশ্য দেখা গেল পুরুলিয়ার মানবাজার গ্রামীণ হাসপাতালে। শুনানির জন্য এখানেই পৌঁছে যান মানবাজার ১ নং ব্লক প্রশাসনের আধিকারিকরা। তারা দেখা করেন আহ্লাদি বাউরীর সঙ্গে। রবিবার পুত্র সন্তানের জন্ম দেন তিনি। এদিন মানবাজার-১ নং ব্লকের বিশরী এলাকার বনকাটা বুথের আহ্লাদি ২৬৭ নং পার্টের বনকাটা প্রাইমারী স্কুল ভোটকেন্দ্রের ভোটার। কয়েক দিন আগেই তাকে নোটিস দিয়ে সোমবার হিয়ারিংয়ে হাজির থাকার জন্য বলা হয়।এর মধ্যেই সন্তান প্রসবের জন্য গত রবিবার মানবাজার গ্রামীণ হাসপাতালে ভর্তি হতে হয় তাকে।
Site Admin | December 30, 2025 6:16 PM
এস আই আর নিয়ে পুরুলিয়ায় দেখা গেল অভিনব উদ্যোগ।