এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল আগামী ৮ই মে প্রকাশিত হবে। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সকাল সাড়ে নটায় এক সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন।
পর্ষদের তরফে জানানো হয়েছে, দশটা পনেরো থেকে ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পারবে পরীক্ষার্থীরা। যেসব ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে সেগুলি হল – www.wbbsedata.com, www.wbbse.wb.gov.in, www.iResults.in, www.indiaresults.com, www.resukts.sikhsha, results.exambangla.com ওয়েবসাইটগুলিতে।
এছাড়াও গুগল প্লে স্টোর থেকে “আই রেজাল্টস”, “মাধ্যমিক রেজাল্ট” এবং “এডুটিপস অ্যাপ” ডাউনলোড করেও ফলাফল জানা যাবে।