October 13, 2024 10:07 PM

printer

এনসিপি নেতা বাবা সিদ্দিকি হত্যা মামলায় দুই অভিযুক্তকে ২১শে অক্টোবর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে মুম্বইয়ের অবকাশকালীন আদালত

 এনসিপি নেতা বাবা সিদ্দিকি হত্যা মামলায় দুই অভিযুক্তকে ২১শে অক্টোবর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে মুম্বইয়ের অবকাশকালীন আদালত। এদিকে এই হত্যাকান্ডে যুক্ত তৃতীয় অভিযুক্তকেও চিহ্নিত করা হয়েছে বলে  মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা জানিয়েছে। পূর্ব বান্দ্রায় ছেলে জিশান সিদ্দিকির অফিসের বাইরে তিন আততায়ীর গুলিতে নিহত হন ৬৫ বছর বয়সী এনসিপি নেতা।

      দুই অভিযুক্ত গুরমল সিং ও ধর্মরাজ সিং কাশ্যপকে আজ মুম্বইয়ের এসপ্ল্যানেড আদালতে পেশ করে মুম্বই পুলিশ। গতকালই তাদের পাকড়াও করে পুলিশ।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।