July 29, 2025 10:08 PM

printer

একদিনের সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল রাজ্যে আসছেন ।

একদিনের সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল রাজ্যে আসছেন । দুপুরে দিল্লি থেকে বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন তিনি। সেখান থেকে হেলিকপ্টারে সরাসরি যাবেন কল্যাণী। কল্যাণী এইমসের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে তিনি দীক্ষান্ত ভাষণ দেবেন।  ওই অনুষ্ঠানের পর বিকেলে রাষ্ট্রপতির দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা রয়েছে। রাজভবনে রাত্রিবাসের পর বৃহস্পতিবার  ৩১ জুলাই রাজভবনে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে দেখা করার কর্মসূচীও রয়েছে শ্রীমতী মুর্মূর। এরপর তিনি যাবেন ঝাড়খণ্ড সফরে। সেখানে এইমস্ দেওঘরের সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।