September 13, 2025 4:51 PM

printer

একদিনের মণিপুর সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের জনগণকে শান্তি প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসার এবং তরুণ প্রজন্মের অগ্রগতি ও কল্যাণের পথ বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

একদিনের মণিপুর সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের জনগণকে শান্তি প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসার এবং তরুণ প্রজন্মের অগ্রগতি ও কল্যাণের পথ বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

চূড়াচাঁদপুরে সাত হাজার তিনশো কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার পর  এক জনসভায় ভাষণ দেওয়ার সময়  শ্রী মোদী বলেন মণিপুর হল আশা ও উন্নয়নের প্রতীক,  কিন্তু জাতিগত হিংসা এই রাজ্যকে গ্রাস করে নিয়েছে। শান্তি ছাড়া দেশে উন্নয়ন সম্ভব নয়। তাই রাজ্যের উন্নয়নের জন্য সাম্প্রদায়িক ঘৃণা, উত্তেজনা এবং সংঘাতের অবসান ঘটাতে হবে। তিনি রাজ্যবাসীর প্রতি হিংসা বন্ধ করে তরুণ প্রজন্মের কল্যাণ এবং উন্নয়নের কথা ভাবার আহ্বান জানান।     

চুরাচাঁদপুর জেলায় পৌঁছানোর পর রাজ্যে ঘর ছাড়া হয়ে শরণার্থী হিসেবে ত্রান শিবিরে বসবাসকারী মানুষদের সঙ্গে প্রধানমন্ত্রী দেখা করেন। তিনি বলেন সেখানে থাকা নাগরিকদের মধ্যে আশা ও বিশ্বাস গড়ে উঠছে। মানুষ এখন শান্তিকে  বেছে নিয়েছে এবং কেন্দ্রীয় সরকার পাহাড়ি উপত্যকার বাসিন্দাদের সঙ্গে আলোচনা শুরু করেছে। তাঁর সরকার সবসময় মণিপুরের জনগণের পাশে থাকবে এবং শীঘ্রই রাজ্যে শান্তি ফিরে আসবে। কেন্দ্রীয় সরকার হিংসায় ক্ষতিগ্রস্তদের জন্য সাত হাজার নতুন বাড়ি তৈরির জন্য তহবিল অনুমোদন করেছে ।  একটি বিশেষ প্যাকেজের আওতায়  তিন হাজার কোটি টাকার অনুদান দেওয়া হয়েছে।  

প্রধানমন্ত্রী এরপর ইম্ফলে  ১,২০০ কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গ করেন। সেখানে এক জনসভায় ভাষণও দেন তিনি।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।