November 17, 2025 12:53 PM

printer

উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন প্রচারমাধ্যমগুলিকে গণতান্ত্রিক ব্যবস্থার চতুর্থ স্তম্ভ হিসেবে স্বদর্থক ভূমিকার মাধ্যমে দেশ গঠনের কাজে সহযোগী হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন

উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন প্রচারমাধ্যমগুলিকে গণতান্ত্রিক ব্যবস্থার চতুর্থ স্তম্ভ হিসেবে স্বদর্থক ভূমিকার মাধ্যমে দেশ গঠনের কাজে সহযোগী হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি ডিজিটাল যুগে বিভ্রান্তিমূলক খবর এবং ভুল তথ্য ছড়িয়ে পড়া জরুরী ভিত্তিতে নিয়ন্ত্রণ করার ওপর জোর দেন। গতকাল হায়দ্রাবাদের রামোজি ফিল্মসিটিতে রামোজি এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি প্রয়াত মিডিয়া উদ্যোগপতি রামোজি  রাওয়ের সাংবাদিকতার মূল্যবোধের কথা তুলে ধরেন । এই প্রসঙ্গে তিনি প্রয়াত রামোজি রাওয়ের স্মৃতিতে এই পুরস্কারের সূচনা করার জন্য রামোজি গ্রুপের ভূমিকার প্রশংসা করেন। তেলেঙ্গানের মুখ্যমন্ত্রী এ রেভান্ত রেড্ডি রামোজি ফিল্ম সিটি কে হায়দ্রাবাদের চতুর্থ বিস্ময় হিসেবে উল্লেখ করে বলেন রামোজি ব্র্যান্ডের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে রাজ্য সরকারের পক্ষ থেকে সাংবাদিকতা এবং বিশ্বের মানচিত্রে চলচ্চিত্র নির্মাণের অন্যতম প্রাণকেন্দ্র হয়ে ওঠা রামজি ফিল্ম সিটিকে আরও তুলে ধরতে সমস্ত রকম সহযোগিতা করা হবে। অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বলেন রামোজি রাও একটি গণমাধ্যমের প্রধান হিসেবে মানুষের বিষয়গুলিকে সবার ওপরে তুলে ধরেছিলেন। তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেববর্মা, প্রাক্তন উপরাষ্ট্রপতি এবং প্রাক্তন প্রধানবিচারপতি এন ভি রামানা, রামোজি রাওকে আগামী প্রজন্মের কাছে প্রকৃত অনুপ্রেরণার উৎস হিসেবে বর্ণনা করেন এবং সাংবাদিকতার ক্ষেত্রে তার উল্লেখযোগ্য ভূমিকার কথা বলেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।