উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণান বলেছেন, যুব সম্প্রদায়ের মনে আশা জোগাতে দেশের উন্নয়নগুলি তুলে ধরা প্রয়োজন।এই কাজে সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। আজ নতুন দিল্লিতে মনোরমা নিউজ মেকার পুরষ্কার প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করে তিনি আরও বলেন, ভাষাহীন মানুষের মুখের ভাষা ফোটানোর জন্য সংবাদমাধ্যমকে কাজ করতে হবে।পাশাপাশি ড্রাগমুক্ত সমাজ গঠনের ক্ষেত্রে সংবাদমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য।
এ বছরের পুরষ্কার গ্রহণ করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী সুরেশ গোপী।