উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণান আজ নতুন দিল্লীতে রোটারির তেজস শাখার উদ্বোধন করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় উপরাষ্ট্রপতি, শিক্ষার প্রসার, পরিশ্রুত পানীয় জল, পরিবেশ সংরক্ষণ এবং শান্তি প্রতিষ্ঠায় রোতারির ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, রোটারির সেবা দর্শন , ভারতের সেবা পরম ধর্ম- এই ভাবনার ঊর্ধ্বে। কোনোরকম প্রতিদানের ভাবনাচিন্তা না করেই তারা সমাজসেবার কাজ চালিয়ে যাচ্ছে বলেও উপরাষ্ট্রপতি জানান।