উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণন বলেছেন, গ্রন্থাগার হল এমন এক স্থান যেখানে প্রতিনিয়ত জ্ঞানের গভীর বিশ্লেষণ চলে। ‘লাইব্রেরি এমপাওয়ারিং কমিউনিটিজ – গ্লোবাল পারস্পেকটিভস‘ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে আজ ভার্চুয়ালি বক্তব্য রাখছিলেন তিনি। গ্রন্থাগারকে শিক্ষার মন্দির হিসেবে বর্ণনা করে উপরাষ্ট্রপতি বলেন, বর্তমানে ডিজিটাল যুগে, গ্রন্থাগারগুলি জ্ঞানের কেন্দ্র হিসেবে কাজ করছে এবং মানুষকে সঠিক তথ্য পেতে সাহায্য করছে। কেরালায় ৮০ বছরব্যাপী গ্রন্থাগার আন্দোলনের স্মরণে পি. এন. পানিক্কর ফাউন্ডেশন দুদিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করেছে।
Site Admin | November 2, 2025 7:11 PM
উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণন বলেছেন, গ্রন্থাগার হল এমন এক স্থান যেখানে প্রতিনিয়ত জ্ঞানের গভীর বিশ্লেষণ চলে।