December 7, 2025 5:00 PM

printer

উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণ আজ হরিয়ানার গুরুগ্রামে ব্রহ্মকুমারীদের ‘ওম শান্তি রিট্রিট সেন্টার’-এর রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে ‘রজত রশ্মিয়ান’-এর সূচনা করেছেন

উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণ আজ হরিয়ানার গুরুগ্রামে ব্রহ্মকুমারীদের ‘ওম শান্তি রিট্রিট সেন্টার’-এর রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে ‘রজত রশ্মিয়ান’-এর সূচনা করেছেন। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে শ্রী রাধাকৃষ্ণণ বলেন, ব্রহ্ম কুমারীরা ধ্যানের মাধ্যমে মন, মহাবিশ্ব এবং আত্মচেতনা সম্পর্কে গভীর সত্য উপলব্ধি করেছেন। তিনি আরও বলেন, তাঁদের নিরন্তর প্রচেষ্টা, দেশ-বিদেশের অসংখ্য সাধকদের যাপনে শান্তি, বিশুদ্ধ চিন্তা এবং আধ্যাত্মিক জাগরণ এনেছে।

মানবমনের স্থিতিশীলতার গুরুত্বের উপর জোর দিয়ে শ্রী রাধাকৃষ্ণণ বলেন, আনন্দময় জীবনযাপনের জন্য মনকে প্রকৃত অর্থে গুরুত্বপূর্ণ বিষয়ের উপর কেন্দ্রীভূত করা অপরিহার্য। উপরাষ্ট্রপতি মনের স্বচ্ছতা এবং বোধশক্তির গুরুত্ব সম্পর্কে মহাত্মা গান্ধীর শিক্ষার কথাও স্মরণ করেন।

এই বছর, শান্তি, সম্প্রীতি এবং আধ্যাত্মিক ভাবধারা প্রচারে সংগঠনের লক্ষ্যকে আরও জোরদার করবে বলে উপরাষ্ট্রপতি প্রত্যয় ব্যক্ত করেন।

 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।