উত্তুরে বাতাসের অবাধ আগমনে রাজ্যের প্রায় সর্বত্রই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে রয়েছে। দক্ষিণবঙ্গে আজ সবথেকে কম সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীনিকেতনে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে চার দশমিক দুই ডিগ্রি কম। উত্তরবঙ্গের আলিপুর দুয়ারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দার্জিলিং পাহাড়ি এলাকায় তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী এক সপ্তাহে তাপমাত্রা বিশেষ হেরফের হবে না বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। আগামী দু দিন উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।
Site Admin | December 7, 2025 5:28 PM
উত্তুরে বাতাসের অবাধ আগমনে রাজ্যের প্রায় সর্বত্রই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে রয়েছে