July 30, 2025 11:40 AM

printer

ইসরো আজ নাসা–ইসরো সিন্থেটিক অ্যাপারচার Radar নিসারের উৎক্ষেপণ করবে

ইসরো আজ নাসা–ইসরো সিন্থেটিক অ্যাপারচার Radar নিসারের উৎক্ষেপণ করবে।  ভারতীয় সময় বিকেল পাঁচটা বেজে ৪০ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরি কোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ইসরোর জি এস এল ভি এফ সিক্সটিন-এর সাহায্যে নিসারের উৎক্ষেপণ হবে। ভারতীয় মহাকাশ গবেষণা সংগঠন ইসরো এবং মার্কিন যুক্তরাষ্ট্রে মহাকাশ গবেষণা সংস্হা নাসার যৌথ উদ্যোগে নেওয়া সর্ব প্রথম স্যাটেলাইট মিশন নিসার । এই মিশন প্রতি ১২ ঘণ্টায় পৃথিবীকে একবার স্ক্যান করবে। এর থেকে প্রাপ্ত উচ্চ রেজলিউশনের ছবি আবহাওয়া পরিবর্তন সংক্রান্ত গবেষণা ও বিপর্যয় মোকাবিলায় সহায়ক হবে। 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।