June 17, 2025 12:48 PM

printer

ইরানে ভারতীয় দূতাবাসের উদ্যোগে নিরাপত্তার কারণে সেখানকার ভারতীয় ছাত্রদের তেহেরান থেকে নিরাপদ স্থান থেকে বের করে আনা হয়েছে।

ইরানে ভারতীয় দূতাবাসের উদ্যোগে নিরাপত্তার কারণে সেখানকার ভারতীয় ছাত্রদের তেহেরান থেকে নিরাপদ স্থান থেকে বের করে আনা হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রক থেকে এক বিবৃতিতে বলা হয়েছে শহরের অন্যান্য বাসিন্দারাও যেন নিজেদের উদ্যোগে অন্যত্র সরে যান। ভারতীয় দূতাবাসও উদ্ভূত পরিস্থিতির মোকাবিলায় সমস্ত রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছে।

ইরান ও ইজরায়েলের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, বিদেশ মন্ত্রক পরিস্থিতির পর্যবেক্ষণ এবং ভারতীয় নাগরিকদের সহায়তা করার জন্য একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। বিদেশ মন্ত্রক একাধিক হেল্পলাইন নম্বরও দিয়েছে ।

এছাড়াও, তেহরানের ভারতীয় দূতাবাস ইরানে বসবাসকারী বা ভ্রমণকারী ভারতীয় নাগরিকদের সহায়তা করার জন্য একটি ২৪ ঘণ্টার জরুরি হেল্পলাইন চালু করেছে। 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।