ইরানের বন্দরগুলি থেকে সামুদ্রিক বাণিজ্যে যে বিধি নিষেধ আরোপ করা হয়েছে তার প্রেক্ষিতে ৪২টি ভেসেল আটক করেছে মার্কিন সেনা। এক বিবৃতিতে, মার্কিন সেন্ট্রাল কমান্ডার ব্র্যাড কুপার জানিয়েছেন, আটক করা ৪১টি ভেসেলের মধ্যে ৬৯ মিলিয়ন ব্যারেল তেল রয়েছে, যার মূল্য প্রায় ৬০০ কোটি মার্কিন ডলার।
ঘটনার তীব্র নিন্দা করেছে ইরান। সে দেশের সেনার তরফে জানানো হয়েছে, ভেসেলের মধ্যে থাকা নাবিকদের কথা ভেবে তারা এখনও কোনও কড়া ব্যবস্থা নেয়নি। কিন্তু এর যোগ্য জবাব দেওয়া হবে।