ইজরায়েল ও লেবাননের মধ্যে চলতি যুদ্ধবিরতির মধ্যেই ইজরায়েলি হামলায় লেবাননে ২ জন মহিলা ও ২ জন শিশু সহ অন্তত ১৪ জন মারা গেছেন। লেবাননের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গতকালের এই হামলায় ৩৭ জনের কাছাকাছি আহত হয়েছেন। গত ১৬ ই এপ্রিল থেকে এই যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলেও, বাস্তবে তা রূপায়ণে যথেষ্ট ঘাটতি রয়েছে বলে দেখা যাচ্ছে। অন্য এক ঘটনায়, লেবাননে হেজবোল্লার আক্রমণে ১৯ বছরের এক সেনা প্রাণ হারিয়েছেন ও আরও ৬ জন গুরুতর ভাবে আহত বলে জানিয়েছে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী-IDF।
ইতমধ্যে, পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চলছে। ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরাঘচি রাশিয়ায়, সেদেশের রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে পৌঁছেছেন।