January 2, 2026 7:18 PM

printer

ইকুয়েডরের রাষ্ট্রপতি ড্যানিয়েল নোবোয়া সে-দেশের ন’টি প্রদেশ এবং তিনটি পৌর এলাকায় নতুন ক’রে ৬০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করেছেন

ইকুয়েডরের রাষ্ট্রপতি ড্যানিয়েল নোবোয়া সে-দেশের ন’টি প্রদেশ এবং তিনটি পৌর এলাকায় নতুন ক’রে ৬০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করেছেন। অপরাধমূলক হিংসার ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। রাষ্ট্রপতি বলেছেন, এই সময়কালে সমস্ত হিংসাত্মক ঘটনা দমন করা হবে, আসন্ন হুমকিগুলির মোকাবিলা ক’রে অপরাধমূলক কাঠামো ভেঙে ফেলা হবে।

গত বুধবার রাষ্ট্রপতির স্বাক্ষরিত এই ডিক্রি গতকাল থেকে ইকুয়েডরের উপকূলীয় অঞ্চলের গুয়াস, মানাবি, সান্তা এলেনা, লস রিওস, এল ওরো এবং এসমেরালডাস প্রদেশে, দেশের মধ্য-উত্তরভাগের পিচিঞ্চা এবং সান্তো ডোমিঙ্গোর পাশাপাশি আমাজন অঞ্চলের সুকুম্বিওস প্রদেশে কার্যকর হয়েছে। এই ব্যবস্থা কোটোপ্যাক্সির লা মানা পৌরসভার পাশাপাশি বলিভারের আন্দিয়ান প্রদেশের লাস নাভস এবং এচেন্ডিয়া পৌরসভা এলাকাতেও কার্যকরী হবে বলে জানানো হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।