January 18, 2026 9:12 PM

printer

ইউরোপের ৮টি দেশের উপর অতিরিক্ত শুল্ক চাপানোর যে সিদ্ধান্ত ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার প্রেক্ষিতে জরুরি বৈঠক ডেকেছে ইউরোপীয় ইউনিয়ন

ইউরোপের ৮টি দেশের উপর অতিরিক্ত শুল্ক চাপানোর যে সিদ্ধান্ত ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার প্রেক্ষিতে জরুরি বৈঠক ডেকেছে ইউরোপীয় ইউনিয়ন। আজ ব্রাসেলসে এই বৈঠক হবে।

গ্রীনল্যান্ড অধিগ্রহণ করার মার্কিন পরিকল্পনার বিরোধিতা করায় ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, ফিনল্যান্ড ও নেদারল্যান্ডের উপর এই শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। পয়লা ফেব্রুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। যদিও তার এই সিদ্ধান্ত মানতে নারাজ ইউরোপের দেশগুলি। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার মার্কিন প্রেসিডেন্টের এই পদক্ষেপকে ভুল বলে মন্তব্য করেছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন এই সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়।

ডোনাল্ড ট্রাম্প এর আগে একাধিকবার দাবি করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও বিপুল খনিজ সম্পদের কারণে তিনি গ্রীনল্যান্ড অধিগ্রহণ করতে চান।এর প্রেক্ষিতে ইতিমধ্যেই ডেনমার্কের অনুরোধে গ্রিনল্যান্ডে সেনা মোতায়েন করেছে ইউরোপের বেশ কয়েকটি দেশ।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।