June 1, 2025 7:25 PM

printer

ইউক্রেন আজ একটি বড় রকমের ড্রোন হামলা চালিয়ে ৪০টিরও বেশি রুশ সামরিক বিমানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

ইউক্রেন আজ একটি বড় রকমের ড্রোন হামলা চালিয়ে ৪০টিরও বেশি রুশ সামরিক বিমানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। সংবাদ মাধ্যম সূত্রের খবর অনুযায়ী, ইউক্রেনের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা দাবি করেছেন যে, ইউক্রেনীয় বাহিনী রুশ বিমানগুলিকে আঘাত করেছে, যার মধ্যে Tu-95 এবং Tu-22 বোমারু বিমানও রয়েছে। এই বিমানগুলি ইউক্রেনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য মোতায়েন করা হয়েছিল বলে সূত্রের খবর।

এটি এখন পর্যন্ত রাশিয়ার উপর সবচেয়ে বড় ইউক্রেনীয় ড্রোন-হামলা বলে মনে  করা হচ্ছে। ইউক্রেনের সীমান্ত থেকে হাজার হাজার কিলোমিটার দূরে পূর্ব সাইবেরিয়ার একটি ঘাঁটিতে ড্রোন আঘাত হানে।

রাশিয়ার ইরকুটস্ক ওব্লাস্টের গভর্নর ইগর কোবজেভ বলেছেন যে ইউক্রেনীয় ড্রোনগুলি ইরকুটস্ক অঞ্চলের স্রেডনি বসতিতে একটি সামরিক ইউনিটে হামলা চালিয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।